,

ধুন্দুমার অ্যাকশনে ভরপুর ‘ক্যাপ্টেন খান’ (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক: এ যেন প্রত্যাশার চেয়েও বেশি কিছু! মাত্র ২ মিনিটের এক ঝলকে রীতিমত চমকে দিয়েছেন শাকিব খান। ক্যাপ্টেন খান রূপে মারকাট অ্যাকশনে জানান দিয়েছেন, এই ঈদেও তার রাজত্ব কায়েম থাকবে!

বলছি ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ ছবির কথা’। বৃহস্পতিবার (১৬ আগস্ট) প্রকাশ্যে এসেছে এই ছবির টিজার। প্রকাশের পরপরই টিজারটি নিয়ে হইচই পড়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

টিজার দেখে বোঝা যায়, ‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। দুটি চরিত্রের বেশভূষা ভিন্ন হলেও অ্যাকশনে কেউ কম যান না। বলা চলে, পুরো ছবিটাই আবর্তিত হয়েছে থ্রিলধর্মী অ্যাকশনে। শাকিব খানের সঙ্গে ছবিতে বুবলী রয়েছেন। তাকেও দেখা গেছে ব্যতিক্রম লুকে।

গত রোববার (১২ আগস্ট) ‘ক্যাপ্টেন খান’ ছবির পোস্টার প্রকাশ হয়। একদিনে তিনটি পোস্টার প্রকাশ করে ব্যাপক আলোচনার তৈরি করে ছবিটি। পোস্টারগুলোর ভিন্নতা আর শাকিবের লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মাতামাতি হয়। এবার টিজার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। ফলে ‘ক্যাপ্টেন খান’ ছবিটি এখন দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে।

ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব খান ও বুবলী ছাড়া আরো অভিনয় করেছেন সম্রাট, মিশা সওদাগর, ডন ও অমিত হাসান প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের বড় ছেলের প্রতিষ্ঠান শান্ত এন্টারপ্রাইজ। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত এই ছবি।

দেখুন ‘ক্যাপ্টেন খান’ ছবির টিজার:

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর