,

জ্যামাইকার বিপক্ষে গেইল-রিয়াদের হার

news-image

স্পোর্টস ডেস্ক: মাহমুদুল্লাহ রিয়াদের সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে বড় জয় পেয়েছে আন্দ্রে রাসেলের জ্যামাইকা তালাওয়াস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ষষ্ঠ আসরের এই ম্যাচে ৪৭ রানে হারতে হয়েছে ক্রিস গেইল নেতৃত্বাধীন দলটিকে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় কিংস্টনে টস হেরে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জ্যামাইকা। দলকে দারুণ সূচনা এনে দেন কারনার লুইস ও গ্লেন ফিলিপস। দুই ওপেনারের ৬৪ রানের জুটি ভাঙে ২৪ বলে ৪৯ রানে লুইসের বিদায়ে।

বিধ্বংসী লুইসকে ফেরান নেপালের তরুণ তুর্কি সন্দীপ লামিচানে। ওই ওভারের পরের বলেই ফিরে যান আন্দ্রে ম্যাককাথ্রি। চতুর্থ উইকেট জুটিতে কিউই তারকা রস টেইলরের সঙ্গে ৪২ রানের জুটি করেন ফিলিপস। ৩৮ বলে ৪২ রানে ফিলিপস বিদায় নিলেও ৩৫ বলে ৫১ রান করে ইনিংস শেষ করে মাঠ ছাড়েন টেইলর।

এছাড়া রভমান পাওয়েলের ১৮ ও রাসেলের ১০ রানে ভর করে ১৭৮ রান সংগ্রহ করে জ্যামাইকানরা। বল হাতে এদিনও সেন্ট কিটসের লামিচানে ছিলেন দুরন্ত। ৪ ওভারে এই স্পিন বিস্ময় মাত্র ২১ রান খরচ করে ২ উইকেট শিকার করে।

১৭৯ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কোনো রান না করেই সাজঘরে ফিরেন এভিন লুইস। আরেক ওপেনার গেইলও এদিন খোলশ ছেড়ে বেরিয়ে আসতে পারেনি। থমাস, ডেভিচিচ, কুপাররা ছিল আশা যাওয়ার মিছিলে।
এদিন সেন্ট কিটসের বিপদের বন্ধু হয়ে দাঁড়ান মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু সঙ্গিদের ব্যর্থতার দিনে রিয়াদ শুধু ব্যবধানেই কমিয়েছেন মাত্র।

রিয়াদের ঝড়ো ১৫ বলে ২২ রানের ইনিংসে ছিল ২টি চার ও ১টি ছক্কা। দলের সর্বোচ্চ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন টাইগার অলরাউন্ডার। শেষ পর্যন্ত তার দল ১৩১ রানে থামতে হয় দলকে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর