,

অধিনায়ক মেসির টানা দুই শিরোপা

news-image

স্পোর্টস ডেস্ক: গেলো সপ্তাহে বার্সেলোনার ফুল টাইম অধিনায়ক হিসেবে লিওনেল মেসির নাম ঘোষণা করা হয়। তার পর টানা দুই ম্যাচে দুই দুইটি শিরোপা এনে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। দুই দিন আগেই স্প্যানিশ সুপার কাপে সেভিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সা। এবার হুয়ান গাম্পার ট্রফি নিজেদের করে নিয়েছে কাতালান দলটি। বুধবার রাতে ন্যু ক্যাম্পে আর্জেন্টিনার দল বোকা জুনিয়র্সকে ৩-০ গোলে হারিয়েছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

মৌসুম শুরুর আগে ঘরের মাঠ প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে ব্লাউগ্রানাদের হয়ে একটি করে গোল দিয়েছেন মেসি, ম্যালকম ও রাফিনহা।

বার্সার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক ফুটবলার ও সভাপতি হুয়ান গাম্পারের স্মরণে ১৯৬৬ সাল থেকে প্রতিবছর এই ম্যাচটি আয়োজন হয়ে আসছে। এটি হচ্ছে ৫৩তম আসর। এ পর্যন্ত স্প্যানিশ জায়ান্টারা ৪১ টি ট্রফিতে নিজেদের নাম লেখাল।

ম্যাচের ১৮ মিনিটে বার্সার নতুন ব্রাজিলিয়ান তরুণ তারকা ম্যালকম গোল করে দলকে এগিয়ে দেন। মেসি থেকে পাস পেয়ে কোনাকুনি শটে গোলটি করেন এই ফরোয়ার্ড। ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান নয়া অধিনায়ক নিজেই। এতে ২-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে দারুণ এক গোল করে দলের জয় নিশ্চিত করেন রাফিনহা। বদলি হিসেবে নেমে লুইস সুয়ারেজের দেয়া পাসে স্কোর লাইন ৩-০ করেন এই ব্রাজিলিয়ান। শেষ পর্যন্ত কোনো গোল না হওয়া টানা ষষ্ঠবারের মতো হুয়ান গাম্পার ট্রফি জিতে নেয় মেসির দল। ম্যাচ সেরা হয়ে চতুর্থবারের মতো এমভিপি অ্যাওয়ার্ড জিতে নেন মেসি। এর আগে ২০১৩, ২০১৪, ২০১৬ সালে এই পুরস্কান জিতে নেন ৩১ বছর বয়সী এই তারকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর