,

ইয়াবা সাম্রাজ্যে ‘বড় আপা’

news-image

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ ইকবাল হোসেন মামুন (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারের পর মামুন পুলিশকে ইয়াবা সাম্রাজ্যের এক বড় আপার তথ্য দিয়েছে।

বুধবার রাতে মামুনকে ইয়াবাসহ আটক করা হয়েছে বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশের একটি দল অভিযানে গেলে মাদক বিক্রেতা পালানোর চেষ্টা করে। এসময় মামুনকে লালব্যাগসহ আটক করা হয়। এরপর ট্রলি ব্যাগটি তল্লাশি করে কাপড়ের ভেতরে থাকা ৫শ’ পিসের ১২টি প্যাকেটে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

মোহাম্মদ মহসিন আরও বলেন, তাকে আটক করে জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত এক বড় আপার তথ্য দেন। এর আগে জিজ্ঞাসাবাদে বড় ভাইদের নাম আসলেও এই প্রথম এক ‘বড় আপা’র নাম এলো।

এ ঘটনায় ইকবাল হোসেন মামুন ও তার ‘বড় আপা’ কক্সবাজারের টেকনাফের হ্নীলা লেদা ক্যাম্পের পূর্বপাশের বাড়ির মো. হামিদের স্ত্রী হালিমা বেগমের নামে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি মহসীন। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর