,

না ফেরার দেশে অভিনেত্রী সুচেতা চক্রবর্তী

news-image

বিনোদন ডেস্ক: ভারতের টিভি পর্দার অভিনেত্রী সুচেতা চক্রবর্তী গতকাল বুধবার মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন সুচেতা। বেশ কিছু সিনেমাও অভিনয় করেছিলেন তিনি। তার প্রয়াণে সহশিল্পীদের অনেকেই শোক জানিয়েছেন।

জনপ্রিয় ধারাবাহিক ‘আঁচল’-এ সুচেতার সঙ্গে অভিনয় করেছিলেন শর্বরী মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘খবরটা শুনে আমি বিশ্বাস করতে পারিনি। ওকে কখনও মন খারাপ করতে দেখিনি। বন্ধুকে হারালাম। আমার ভীষণ একজন প্রিয় মানুষকে হারালাম। তার জন্য প্রার্থনা করি, ওপারের জীবনের যেন ভালো থাকে।’

অভিনয়ের পাশাপাশি নাচ ছিল সুচেতার অন্যতম চর্চার বিষয়। নাচের হাতেখড়ি হয়েছে তার শৈশবেই। এরপর তিনি নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি পেয়েছেন। সুচেতা নাচের শিক্ষকও ছিলেন।
‘জড়োয়ার ঝুমকো’, ‘বেনেবউ’-এর মতো ধারাবাহিকে সুচেতার অভিনয় দর্শকদের পছন্দের তালিকায় ছিল। তবে অসুস্থতার কারণে গত কয়েক মাস শুটিং ফ্লোরে যেতে পারেননি সুচেতা।

বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন এই অভিনেত্রী। অবশেষে সবাইকে কাঁদিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন সুচেতা। এই অভিনেত্রী মৃত্যু খবর শোনার পর থেকেই শোকের ছায়া নেমেছে শিল্পী মহলে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর