,

অলসতা করে ৬ হাজার চিঠি বিলি করেননি পোস্ট মাস্টার!

news-image

ভারতে গত ১০ বছরে ছয় হাজার চিঠি বিলি না করার অভিযোগ ওঠেছে এক পোস্ট মাস্টারের বিরুদ্ধে। দেশটির ওডিশার ওধাঙ্গা গ্রামে এমন ঘটনা ঘটেছে।

জগন্নাথ পুহান নামে এ সহকারী ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার একাই দায়িত্ব পালন করতেন ওই গ্রামে। দায়িত্ব অবহেলার দায়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানা গেছে।

দীর্ঘ ১০ বছর ধরে ওই গ্রামের পোস্ট অফিসে চিঠি জমা হলেও তিনি সেসব বিলি করেননি। এতোদিন তার এ দায়িত্ব অবহেলার কথা মানুষ না জানলেও স্কুলের শিক্ষার্থীদের কাছে ধরা পড়েন তিনি।

সম্প্রতি পোস্ট অফিসটি স্থানান্তরিত হয়ে নতুন জায়গা যায়। কিন্তু পুরনো অফিসের পাশে মাঠে খেলতে গিয়ে স্কুলের শিক্ষার্থীরা কয়েকটি প্যাকেটের ভেতরে পুরনো চিঠির স্তূপ দেখতে পায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মাঠে খেলতে গিয়ে বাচ্চারা চিঠির এসব বড় বড় ব্যাগ দেখতে পায়। ব্যাগের ভেতরে এটিএম কার্ড, ব্যাংকের চেকবই থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাগজপত্র দেখে তারা তাদের মা-বাবার কাছে জানায়। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে খবর গেলে তারা এসে হাজির হন।

হিন্দুস্তান টাইমস জানায়, ব্যাগগুলোর মধ্যে ছয় হাজার চিঠি পাওয়া গেছে। দেখা গেছে, সেখানে ২০০৪ সালের বিলি না হওয়া পুরনো চিঠিও আছে। দেড় হাজারের মতো চিঠি শুধু নষ্ট হওয়া থেকে বাঁচানো গেছে।

ধারণা করা হচ্ছে- অলসতার কারণে তিনি এসব চিঠি বিলি করেননি। কিন্তু সেগুলো বিলি করা হয়েছে বলে নথিভুক্ত করে রাখতেন যাতে প্রাপকদের কাছে জবাবদিহি করতে না হয়।

হিন্দুস্তান টাইমস জানায়, দীর্ঘদিন ধরে তার আসলে হাঁটতে সমস্যা। আর এ কারণে হেঁটে হেঁটে এসব চিঠি তিনি বিলি করতে পারেননি।

তবে এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। সেইসাথে এটিও খতিয়ে দেখছে যাদের কাছে এসব চিঠি যাওয়ার কথা ছিল, তারাও কেন কোনো ধরনের অভিযোগ জানায়নি এতোদিন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর