,

সুদানে স্কুলে যাওয়ার সময় নৌকা ডুবে ২৪ শিশুর মৃত্যু

news-image

সুদানে স্কুলে যাওয়ার সময় নৌকা ডুবে একটি স্কুলের ২৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয় একটি হাসপাতালের এক নার্সও ডুবে গেছেন। বুধবার সুদানের উত্তরাঞ্চলে নীল নদের পাশে প্লাবিত এলাকা এই দুর্ঘটনা ঘটে।

কানবা হাই স্কুলের প্রধান শিক্ষক আবিল খায়ের আদম ইউনিস বলেন, ছাত্ররা সাধারণত পায়ে হেঁটে স্কুলে আসে, কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে ওই এলাকা প্লাবিত হওয়ায় গত এক সপ্তাহ ধরে তারা নৌকায় করে স্কুলে যাতায়াত করছিল। বুধবার শিক্ষার্থীদের বহনকারী নৌকাটি বন্যাকবলিত এলাকা পাড়ি দেয়ার সময় প্রবল স্রোতের মুখে পড়ে। এ সময় ইঞ্জিন বিকল হয়ে পড়লে নৌকাটি ডুবে যায়। ওই নৌকায় ৪০ জনের বেশি যাত্রী ছিল। যাদের বেশিরভাগই বিদ্যালয়ের শিক্ষার্থী। এদের সবার বয়স ৭ থেকে ১৬ বছরের মধ্যে।

ডুবে যাওয়া শিশুদের মধ্যে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খুঁজে বের করতে নদীতে তল্লাশি অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর