,

মধ্যরাতে প্রিয়াঙ্কার সঙ্গে জয়ার আড্ডা

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমায় এখন তুমুল জনপ্রিয় নায়িকা বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘ক্রিসক্রস’। এই ছবিটিতে জয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন কলকাতা চার অভিনেত্রী। তাদের মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার।

ব্যক্তি জীবনেও প্রিয়াঙ্কার সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে জয়ার। সম্প্রতি কলকাতায় জয়া ও প্রিয়াঙ্কাকে দেখা গেলো একসঙ্গে আইসক্রিম খেতে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, গতকাল মধ্যরাতে দক্ষিণ কলকাতার একটি শপিং মলে চুটিয়ে আড্ডা দেন জয়া-প্রিয়াঙ্কা।

নতুন সিনেমার ডাবিংয়ের জন্যই এখন কলকাতায় আছেন জয়া। আর কিছুদিন আগেই ‘ক্রিসক্রস’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। এবার যেন কিছুটা প্রাণখুলে আড্ডা, ঘুরে বেড়ানো।

এদিকে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে এই দুই নায়িকাকে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখে তাদের সঙ্গে ছবিও তুলেন অনেকেই। ভারতের স্বাধীনতা দিবসের একাধিক অনুষ্ঠানে অংশ নেয়ার নিমন্ত্রণও পেয়েছেন এই দুই নায়িকা।
কলকাতার পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু ছবিতে অভিনয় করছেন জয়া। এর মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে মাহমুদ দিদার পরিচালিত বিউটি ‘সার্কাস’, অনম বিশ্বাসের ‘দেবী’র মতো চলচ্চিত্র।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয় করেন। এরপর নুরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’, নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’, রেদওয়ান রনির ‘চোরাবালি’, অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’, সাফি উদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন জয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর