,

মন খারাপ নিয়েও শুটিং সেটে নেচেছি : আলিয়া

news-image

বিনোদন ডেস্ক: বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে এখন চুটিয়ে প্রেম করছেন আলিয়া ভাট। শিগগিরই এই জুটি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আলিয়ার আগে ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম করেছিলেন রণবীর। তারও আগে দীপিকার সঙ্গে প্রেম ছিল রণবীরের।

এদিকে রণবীরের সঙ্গে আলিয়ার প্রেম শুরুর পর থেকে নাকি ক্যাটরিনা-আলিয়ার সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নাকি ক্যাট-আলিয়া কেউ কারও ছবিতে লাইক-কমেন্ট করেন না।

সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে আলিয়াকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় ছবিতে লাইক-কমেন্ট করা বা না করা দিয়ে আমরা বন্ধুত্ব মাপি না। এইটুকুই বলতে পারি, ক্যাটরিনার সঙ্গে আমার সম্পর্কটা ভীষণ ভালো।

ওই অনুষ্ঠানে রণবীরের বিষয়ে আলিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে ব্যক্তিগত জীবন এবং কাজের দিক থেকে খুব ভালো জায়গায় আছি। আর গুজবে আমি কান দিই না। আমাকে নিয়ে লেখা হয় মানে আমি লেখার যোগ্য।

রণবীরের সঙ্গে এখন ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করছেন আলিয়া। রণবীরের সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে জানতে চাইলে আলিয়া বলেন, ‘অভিনেত্রী হিসেবে সব রকম পরিস্থিতিতে কাজ করতে অভ্যস্ত। মন খুব খারাপ অবস্থায়ও আমি শুটিং সেটে গিয়ে নাচের দৃশ্যে অংশ নিয়েছি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর