,

২০১৯ সালে বিজেপি’কে উৎখাত করে দেশ ‘স্বাধীন’ করব: মমতা

news-image

অনলাইন ডেস্ক: ২০১৯ সালে বিজেপি সরকারকে উৎখাত করে দেশ স্বাধীন করব বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আরো বলেন, দেশের মানুষকে স্বাধীন করব। এটাই আমাদের শপথ। মানুষ মর্যাদা ফিরে পাবে।

তিনি আরো বলেন, এজন্য মরতেও রাজি আছি। কিন্তু বিজেপির কাছে আত্মসমর্পণ করতে রাজি নেই।

গত মঙ্গলবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ভারতের নাগরিকত্ব তালিকা (এনআরসি) নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনায় সোচ্চার হন মমতা।

তিনি বিজেপি সরকারকে চ্যালেঞ্জ করে বলেন, বিজেপির নেতারা এত বড় বড় কথা বলছেন, তাদের বাবা-মায়ের জন্ম প্রমাণপত্র আছে তো? অমিত শাহের বাবা মায়ের জন্ম সনদ আছে তো?

প্রসঙ্গত, ভারতের আসাম রাজ্যে এনআরসি তালিকা থেকে প্রায় ৪০ লাখ বাঙালির নাম বাদ পড়ার পর থেকেই প্রতিবাদে সরব রয়েছেন মমতা ব্যানার্জি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর