,

অভিনেত্রীর প্রেমে হাবুডুবু ভারতীয় ক্রিকেটারের!

news-image

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ভালো করতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। এ জন্য দেশে ও দেশের বাইরে সমালোচনা শুনতে হয়েছে তাদের। এর মধ্যে যোগ হয়েছে এক অভিনেত্রীর সঙ্গে ক্রিকেটারের প্রেমের সম্পর্ক।

পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়ার সঙ্গে ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল প্রেমের সম্পর্ক নিয়ে বেশ আলোচনা চলছে। এই অভিনেত্রীকে সামজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়েছেন রাহুল!

পাঞ্জাবি অভিনেত্রী সোনম তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছিলেন। ছবির ক্যাপশন ছিল, ‘সূর্যাস্তের দৃশ্য দেখছি এবং তোমার কথা মনে পড়ছে।’ ক্যাপশনের সঙ্গে ‘লাভ’ ইমোজি জুড়ে দেওয়া ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ওই ছবি দেখে হয়তো নিজেকে ধরে রাখতে পারেননি লোকেশ রাহুল। সরাসরি লিখে দেন, ‘শুধু মাত্র একটা ফোন কলের দূরত্বেই আছি।’ রাহুলের সাহসী এই মন্তব্য দেখে অনেকেই বলতে থাকেন, সোনমের সঙ্গে লোকেশের ডেটিং চলছে, তাই এমন প্রকাশ্যে প্রেম নিবেদন করার সাহস দেখাতে পেরেছেন তারকা ক্রিকেটার।

অভিনেত্রীদের প্রেমে হাবুডুবু খাওয়া রাহুলের অবশ্য এটা প্রথম নয়। এর আগে এলিক্সির নাহারের কিংবা বলিউড নিধি অগ্রবালের সঙ্গে প্রেম নিয়ে উঠে এসেছিলেন শিরোনামে। তবে নিধি ও লোকেশ একে অন্যের ভালো বন্ধু বলে পরিচয় দিয়েছিলেন। এখন দেখা যাক, রাহুল-সোনমের প্রেমের জল কতদূর গড়ায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর