,

বঙ্গবন্ধুর সৃষ্টি না হলে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারত না : শামীম ওসমান

news-image

সিদ্ধিরিগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধুর মৃত্যুতে বাঙালি জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান। তিনি বলেন, ‘বাঙালি হারিয়েছে একজন মহান নেতাকে। যে নেতা সৃষ্টি না হলে বাংলাদশে আজ স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না।’

আজ বুধবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক)প্যানেল মেয়র মতিউর রহমান মতির কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক দোয়া মাহফিলে শামীম ওসমান এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘যার বলষ্ঠি নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, কিছু বেঈমান একত্রিত হয়ে স্বাধীনতার অল্প কিছুদিনের মধ্যেই ষড়যন্ত্র করে এই মহান নেতাকে পরিবারের সদস্যসহ নির্মমভাবে হত্যা করেছে। আজ সেই দিন, যেদিনে জাতি হারিয়েছে এক মহান নেতাকে। আমরা তার বিদেহী আত্মার মাগফরোত কামনা করে দোয়া চাই। মহান আল্লাহ যেন উনাকে এবং উনার পরিবারের সকল সদস্যদের বেহেস্ত নসীব করেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে তা পূরণ করতে এখন সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা। আপনারা উনার জন্যও দোয়া করবেন। আগামীতে যাতে উনি এই দেশকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন।’

পরে শামীম ওসমান উপস্থিত নেতা-কর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কিছু দিক নির্দেশনাও দেন। সবাইকে এক হয়ে আগামী দিনে কাজ করার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর