,

নিউইয়র্কে লাঞ্ছিত ইমরান এইচ সরকার

news-image

প্রবাস ডেস্ক: নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে প্রবাসীদের তোপের মুখে পড়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার পর এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা গেছে- বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে তার এক আত্মীয়ের সঙ্গে ঘুরতে বের হন যুক্তরাষ্ট্র সফররত ইমরান এইচ সরকার। এ সময় কয়েকজন তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে এক যুবক বলেন, এই যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে আপনারা কিছুই বলছেন না।

জবাবে ইমরান এইচ সরকার বলেন, এটি ঠিক বলছেন না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কাদের বিরুদ্ধে হচ্ছে? জবাবে ওই যুবক বলেন, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে। তা ছাড়া শাহবাগে আপনারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে উৎসাহ দিয়ে আন্দোলন করেছেন।

তখন পাশ থেকে একজন বলেন, ‘ভাই উনাকে ছেড়ে দেন, উনি নিজেও ক্রসফায়ারের লিস্টে আছেন।’ ইমরান এইচ সরকার তখন বলেন, আমরা সরকারের অন্যায় কাজের সমালোচনা করে যাচ্ছি। এ পর্যায়ে পাশের যুবক বলে ওঠেন, এখন আপনাদের টাকা-পয়সার ভাগে বনছে না, তাই সরকারের বিরুদ্ধে কথা বলছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্রুকলিনের এক প্রত্যক্ষদর্শী জানান, এ সময় ইমরানকে লক্ষ্য করে একজন জুতাও নিক্ষেপ করেছেন। ফেসবুকে ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে এক যুবককে তাকে মারার জন্য তেড়ে আসতে দেখা যায়। পরে দ্রুত গাড়িতে উঠে এলাকা ছেড়ে যান ইমরান এইচ সরকার।
https://www.facebook.com/rashedrasa/videos/1877550998932111/?t=0

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর