,

কিশোরগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

news-image

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ বুধবার বিকেলে কুলিয়ারচরের কোনাপাড়া এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুজন হলেন আবুল হোসেন (২০) ও বাহার মিয়া (৪০)। আবুল অটোরিকশার চালক ছিলেন। তাঁর বাড়ি ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামে। নিহত বাহার মিয়ার বাড়ি একই জেলার বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের পুরান খোলা গ্রামে। নিহত অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাঁর বয়স ৪৫ থেকে ৪৮ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। এ দিকে প্রাথমিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ভৈরব থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। আর বাসটি সড়কেই থেমে যায়। চালকসহ অটোরিকশায় চারজন ছিলেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায়। এ সময় আতঙ্কিত বাসযাত্রীরা বাস থেকে নেমে নিরাপদে দূরত্বে চলে যান। কুলিয়ারচর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হাইওয়ে থানা-পুলিশ লাশ তিনটি ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, ময়নাতদন্তের জন্য তিনটি লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর