,

ইমরান খানের সাথে সৌদি যুবরাজের ফোনালাপ : বিনিয়োগের প্রতিশ্রুতি

news-image

পাকিস্তানে সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দেশটির জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ায় ইমরানকে শুভেচ্ছা জানান তিনি। ফোনালাপে মোহাম্মদ বিন সালমান বলেন, আমার আত্মবিশ্বাসী, ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান সামনের দিকে এগিয়ে যাবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

তিনি প্রত্যাশা করেন, বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের উন্নতি ঘটবে। এসময় পাকিস্তানে ব্যাপক বিনিয়োগ এবং অর্থায়নের প্রতিশ্রুতি দেন বিন সালমান।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের দিনক্ষণ পিছিয়ে গেলেও চূড়ান্ত তারিখ হিসেবে আগামী ১৮ আগস্ট কে নির্ধারণ করেছে তার দল। গত শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানান পিটিআই নেতা ফয়সাল জাভেদ।

প্রসঙ্গত, ইমরান খানকে সৌদি সরকারের এমন বার্তার পর প্রধানমন্ত্রী শপথ নিয়েই প্রথম যে দুই দেশ সফর করবেন তা হলো সৌদি আরব এবং ইরান। এরআগে ইরানী প্রেসিডেন্ট হাসান রুহানীও ইমরান খানকে ইরান সফরের দাওয়াত দেন। সূত্র : ডন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর