,

মৃত পুরুষকে বিয়ে করলেন নারী, এরপর..

news-image

জীবিত মানুষের জীবনে বিয়ে তো স্বাভাবিক ঘটনা; কিন্তু প্রশ্ন জাগতে পারে যে, বিয়ের পাত্র-পাত্রীদের একজন যদি মৃত হন, তখন কিভাবে বিয়ে হবে? হ্যাঁ পাশ্চাত্যে এ বিষয়টা ঘটে। একে‘পোসথুমাস ম্যারেজ’বা‘নেক্রোগ্যামি’ হিসেবে অভিহিত করা হয়। চলুন জানা যাক, তেমনই বিচিত্র একটি নেক্রোগ্যামির ঘটনা।

পুলিশ অফিসার এরিক ডেমিকেল ও ক্রিস্টেল ডেমিকেলের দেখা হয়েছিল ১৯৯৭ সালে। সময়ের সাথে সাথে এ পরিচয়ই একদিন পরিণয়ের রুপ ধারণ করে। একসময় তারা ‘কমন-ল’ম্যারেজটাও সেরে নেন। এর মাধ্যমে ধর্মীয় ও সামাজিকভাবে দুজনের বিয়ের স্বীকৃতি না মিললেও, আইনগতভাবে তারা একে অপরের স্বামী-স্ত্রী হিসেবে বিবেচিত হন।

অবশেষে আসে ২০০২ সাল, ক্রিস্টেলের জীবনের ভালোবাসা কেড়ে নিয়েছিল যে বছরটি। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় পরলোকে পাড়ি জমান এরিক। ক্রিস্টেল তখন এক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুঃখজনক কথা হল, কয়েক সপ্তাহ পর তার গর্ভের সন্তানটিও মারা যায়।

একসময় ক্রিস্টেল নেক্রোগ্যামি সম্পর্কে জানতে পারেন। তারপরই তিনি নিজের আর এরিকের পরিবারকে রাজি করান মৃত এরিকের সাথে তার বিয়েটা ধর্মীয়ভাবে সেরে ফেলার ব্যাপারে। এ ঘটনা এরিককে ক্রিস্টেলের জীবনে ফিরিয়ে আনতে না পারলেও তাকে দিয়েছিল মানসিক প্রশান্তি। তার ভাষ্যমতে, “বিয়েটার মাধ্যমে আমি যেন নতুন করে কোনোকিছু গড়ে তুলতে পারলাম, যা আসলে আরো অনেক আগেই হওয়া উচিত ছিল। সেই সাথে এর মাধ্যমে আমার ভবিষ্যৎ জীবনটাকেও গড়ে নিতে পারলাম।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর