,

কারিগরি শিক্ষার উপর গুরুত্ব বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী

news-image

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমরা যদি তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে বাংলাদেশ দ্রুত সমৃদ্ধশালী হয়ে উঠবে।

বুধবার (১৫ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষ বিদেশে কাজ করছে। তারা যদি কারিগরি শিক্ষায় দক্ষ হতো, তাহলো এখন যা আয় করছে তার চেয়ে তিনগুণ বেশি আয় করতে পারতো। সুখি-সমৃদ্ধ দেশ গড়তে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব বাড়াতে হবে।

তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বা সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে সরকারের অগ্রাধিকার কারিগরি শিক্ষা। ২০০৯ সালে বাংলাদেশে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর হার ছিল মাত্র ১ শতাংশ। বর্তমানে তা প্রায় ১৫ শতাংশে উন্নীত হয়েছে। ২০২০ সালের মধ্যে হার ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ শিক্ষামন্ত্রী।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর, কারিগরি শিক্ষা অধিদফতেরর অতিরিক্ত সচিব এ. কে. এম জাকির হোসেন ভুঞা, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অশোক কুমার বিশ্বাস প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর