,

শোক দিবসে বঙ্গবন্ধু মেডিক্যালে ৪৪৮২ রোগীকে বিনামূল্যে সেবা

news-image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ৪৩তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৪৪৮২ রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে।

বুধবার সকাল ৯টায় বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। কর্মসূচির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে বিনামূল্যে সকল ল্যাবরেটরি ইনভেস্টিগেশন প্রদানসহ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বহির্বিভাগ-২এর দক্ষিণাংশের উন্মুক্ত সবুজ প্রাঙ্গণে স্বে”ছায় রক্তদান।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ চিকিৎসাসেবা কার্যক্রমে মেডিসিন অনুষদে ২৭৮২ জন, সার্জারি অনুষদে ১৫০০ জন এবং দন্ত অনুষদে ২০০ জনসহ মোট ৪৪৮২ জন রোগীকে সংশিষ্ট বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকগণসহ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ চিকিৎসাসেবা প্রদান করেন বলে জানিয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন।

এই সেবা কার্যক্রমে বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ ছাড়াও চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, নমুনা সংগ্রহকারী (ফ্ল্যাবোটমিস্ট), টেকনিশিয়ানসহ সাপোর্টিং স্টাফ ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে আরো ছিল সকাল সোয়া ৮টায় ধনমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, বনানী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মোনাজাত। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর কোরানখানি, দোয়া মাহফিল ও তবারক বিতরণ।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ছাড়াও আরো উপস্থিত ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, দন্ত অনুষদের ডীন অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর