,

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজবানে ৪০ হাজার মানুষকে আপ্যায়ন

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেছে চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী চ্যারিটেবল ফাউন্ডেশন ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। আজ বুধবার দুপুরে অনুষ্ঠিতব্য এই মেজবানে ৪০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা ছিলো।

দেশের বিভিন্ন জেলা থেকে টুঙ্গিপাড়ায় আগত শোকার্ত মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর মেজবানে অংশ নেন। গত বছরও মেজবানে প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী ৪০ হাজার মানুষকে আপ্যায়ন করান।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী জানান, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ৩০ হাজার মুসলিম ধর্মাবলম্বীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। এ জন্য মঙ্গলবার ২০টি গরু জবাই করা হয়। এখানে ছিলো ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস, সাদা ভাত, চনার ডাল দিলে লাউ আর নলির ঝোল।

তিনি জানান, বালাডাঙ্গা এস.এম মুসা হাই স্কুল মাঠে অন্যান্য ধর্মাবলম্বী ১০ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। তাদের খাবারের মেন্যুতে ছিলো মুরগি, সাদা ভাত ও লাউ দিয়ে চনার ডাল।

মেজবানের আয়োজন করতে বয়-বাবুর্চি নিয়ে ৪০ সদস্যের একটি টিম সোমবার টুঙ্গিপাড়ায় পৌঁছে বলে জানান প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর এপিএস মোহাম্মদ ওসমান গনি ।

মোহাম্মদ ওসমান গনি বলেন, ২০টি গরু ও দেড় হাজার বড় মুরগি, চাল, ডাল, মসলা, জ্বালানি ক্রয়সহ আয়োজনের সব কাজে টুঙ্গিপাড়ার নেতাকর্মীরা আন্তরিকভাবে সহায়তা করেছে।

১৯৮৪ সাল থেকে টুঙ্গিপাড়ায় মহিউদ্দিন চৌধুরী ১৫ আগস্ট উপলক্ষে মেজবান শুরু করেন বলে জানান ওসমান গনি। তিনি আরও জানান, মেজবান সফল করতে নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে প্রায় ৫০০ নেতাকর্মী চট্টগাম থেকে ১৫ আগস্ট ভোরে টুঙ্গিপাড়া এসে পৌঁছান।

বুধবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানানোর পর মহিউদ্দিন চৌধুরী চ্যারিটেবল ফাউন্ডেশন ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দুপুরের আগেই টুঙ্গিপাড়ায় আনুষ্ঠানিকভাবে মেজবান শুরু করা হয়।

যশোর জেলার শুভড়ারা গ্রামের রুস্তম আলী ফরাজী বলেন, ‘মহিউদ্দিন চ্যারিটেবল ফাউন্ডেশন ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভালো ব্যবস্থাই করেছেন। আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এখান থেকে খেয়েছি। আমাদের মতো হাজার হাজার নেতাকর্মী এখানে এসে খেয়েছেন।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান জানিয়েছেন, প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী টুঙ্গিপাড়ায় মেজবান প্রচলন করে শোকার্ত মানুষদের আপ্যায়ন করেছেন। তার মৃত্যুর পর তার পরিবার ও মহানগর আওয়ামী লীগ এ ধারা অব্যাহত রেখেছে। জাতির পিতার ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এবারও ৪০ হাজার মানুষের জন্য বড় পরিসরে মেজবানের আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর