,

আফগানিস্তানের বাঘলান প্রদেশে তালিবান হামলায় ৪৪ নিরাপত্তাকর্মী নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গজনি শহর দখলের পাশাপাশি আফগানিস্তানের অন্যান্য স্থানেও হামলা অব্যাহত রেখেছে জঙ্গি গোষ্ঠী তালিবান। বুধবার বাঘলান প্রদেশের এক সামরিক ফাঁড়িতে জঙ্গি গোষ্ঠীটির হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৪৪ সদস্য নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

খবরে বলা হয়, বুধবার সকালের দিকে প্রদেশের বাঘলান-ই মারকাজি জেলার এক সামরিক ফাঁড়িতে হামলা চালায় তালিবান সদস্যরা। হামলায় অন্তত ৩৫ সেনা ও ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বাঘলানের প্রাদেশিক পরিষদের প্রধান মোহাম্মদ সফদার মোহসেনি বলেন, জঙ্গিরা হামলা চালানোর পর ফাঁড়িতে অগ্নিসংযোগ করেছে।

হামলা নিয়ে তাৎক্ষনিকভাবে কোন মন্তব্য করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হামলার দায় স্বীকার করেছে।

এদিকে সোমবার ফারইয়াব প্রদেশে ক্যাম্প চিনায়া নামে পরিচিত এক সামরিক ঘাঁটিতে তালিবানের হামলায় অন্তত ১৭ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৯ জন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর