,

আফগানিস্তানে তালিবান ও সরকারি বাহিনীর লড়াইয়ে নিহত ৪০০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের গজনি শহরে জঙ্গি গোষ্ঠী তালিবান ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষের তীব্রতা বেড়েই চলেছে। এখন পর্যন্ত দু’পক্ষের মধ্যে লড়াইয়ে আনুমানিক ৪০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অগণিত। বাস্ত্যুচুত হয়েছেন কয়েক হাজার মানুষ। খবর আল জাজিরার।

খবরে বলা হয়, মার্কিন সমর্থিত আফগান বাহিনী অবিরত লড়াই করে যাচ্ছে তালিবানের বিরুদ্ধে। দুই পক্ষের লড়াইয়ে প্রাণহানী হচ্ছে অসংখ্য মানুষের। স্থানীয়রা বাঁচার কোন পথ খুঁজে পাচ্ছে না।

টানা পঞ্চম দিনেও দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। তালিবানের উদ্দেশ্য শহরের দখল নেওয়া। যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হওয়ায় সেখানকার পরিস্থিতি সম্বন্ধে নিশ্চিত করে কিছু জানা যাচ্ছে না। তবে জাতিসংঘ ও আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত লড়াইয়ে প্রাণ হারিয়েছেন আনুমানিক ৪০০ মানুষ। এর মধ্যে বেসামরিক রয়েছেন প্রায় ১৫০ জন।

‘আমরা বাঁচবো না’

কাবুলে পালিয়ে যাওয়া গজনির বাসিন্দা ইয়াসান ইয়াসান(২১) বলেন, লড়াই তীব্র আকার ধারণ করার পর আমরা বুঝে গিয়েছিলাম, আমরা সেখান থেকে কাবুলে না পালালে বাঁচবো না।

তিনি জানান, তালিবানরা পুরো শহরে পানি ও বিদ্যুৎ সরবরাহ কেটে দিয়েছে।

ইয়াসান বলেন, আমি নিজে এক দল পলায়নরত মানুষ উদ্দেশ্য করে রকেট ছুড়তে দেখেছি। তাদের সবাই মারা গেছে। সরকারি কার্যালয়গুলোতে আগুন লাগিয়ে দিয়েছে তালিবানরা। কাবুল-কান্দাহার হাইওয়ের বেশ কিছু জায়গা অবরোধ করে রেখেছে। আমাদেরকে অনেক বিপজ্জনক জায়গা অতিক্রম করে কাবুলে পৌঁছাতে হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আফগান সমন্বয়ক জানান, লড়াইয়ে কমপক্ষে ১৩০ থেকে ১৫০ জন বেসামরিক নিহত হয়েছেন। তবে নিশ্চিত করে এই সংখ্যা যাচাই করা যায়নি।

‘আমরা তোমাদের বাঁচাতে পারবো না’

নিজের স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে গজনি ছেড়ে পালিয়েছেন মোহাম্মদ রহিম। তালিবানরা তার বাসার ছাদে ওঠে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিল। তিনি বলেন, আমরা তাদের কাছে আমাদের আঘাত না করতে ভিক্ষা চেয়েছি।

তারা বলেছে, আমরা তোমাদের বাঁচাতে পারবো না। তোমরা থাকবে কি পালাবে সেটা তোমাদের বিষয়।

রহিম বলেন, আমরা এখন কাবুলে আমার এক আত্মীয়ের বাসায় রয়েছি। তারা খুবই গরীব। তারা আমাদের খাওয়াতে পারবে না। আমি জানি না আমি কি করবো।

এদিকে, শহরের দখল নিয়ে দুই পক্ষ দুই ধরণের মন্তব্য করেছে। মঙ্গলবার তালিবানের এক মুখপাত্র দাবি করেছে, লড়াই চলছে। কিন্তু সরকারি বাহিনী দাবি করেছে উল্টোটা।

প্রাদেশিক পরিষদের সদস্য নাসির আহমেদ ফকিরি বলেন, আফগান নিরাপত্তা বাহিনী তালিবানদের গজনি থেকে পিছু হটতে বাধ্য করেছে। এখন অনুসন্ধান অভিযান চলছে। নিরাপত্তা বাহিনী এখন তালিবানদের সঙ্গে শহরের উপকণ্ঠে লড়াই করছে।

উল্লেখ্য, কাবুলের সঙ্গে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর মধ্যকার প্রধান সংযোগ রুট হচ্ছে গজনি। এই শহরটি তালিবানদের দখলে চলে গেলে অনেকাংশের নিয়ন্ত্রণ হারাবে আফগান সরকার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর