,

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত তৃতীয় লিঙ্গের গভর্নর প্রার্থী মনোনয়ন

news-image

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মত একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গভর্নর প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ক্রিসটিন হলকুইস্টকে দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি থেকে ভারমন্ট প্রদেশের গভর্নর প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। ইতোমধ্যেই তিনি এই আসন থেকে রিপাবলিকান সাংসদ বিশিষ্ট ব্যবসায়ী ফিল স্কোটের সাথে জাতীয় নির্বাচনের জন্য প্রতিযোগিতায় লিপ্ত আছেন বলে জানিয়েছে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’।

মঙ্গলবার মার্কিন দ্বিতীয় বৃহত্তম দল ডেমোক্রেট পার্টির পক্ষ থেকে জানানো হয়, হলকুইস্ট নিজ দলের অন্তত দু’জন প্রার্থীকে পরাজিত করেছেন। তিনি যথাক্রমে সাবেক নৌবাহিনী কর্মকর্তা এবং পরিবেশবীদ জেমস এহলারস ও একটি নৃত্য পরিচালনা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ব্রেন্ডা সিয়েগেলকে প্রতিযোগিতার দৌড়ে পেছনে ফেলে গভর্নর প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছেন।

হলকুইস্টের নির্বাচনী প্রচারণা ওয়েব সাইটের বরাতে জানানো হয়, বিশিষ্ট এই ব্যবসায়ী দেশটির ইতিহাসে প্রথম তৃতীয় লিঙ্গের ব্যবসায়ীক নেতা হয়েছিলেন। এর পর ২০১৫ সালেই প্রতিষ্ঠানের বাইরে এসে দেশ সেবায় সংসদে যাওয়ার ইচ্ছে পোষণ করেন। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর