,

ইতালিতে সেতু ধসে নিহত বেড়ে ৩৫

news-image

নিউজ ডেস্ক: ইতালির বন্দর নগরী জেনোয়ায় একটি সেতু ধসে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। সেতুর প্রায় ১০০ মিটার অংশ ধসে পড়ার পর বহু গাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

১৯৬০ সালে নির্মিত এ সেতুটি ২০১৬ সাল থেকে পুনর্নির্মাণের কাজ চলছিল।

পুলিশ জানিয়েছে, সেতুটি ধসে পড়ার কারণে সেখানকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। নিহত হওয়ার খবর প্রকাশের পর এ দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে টুইটারে একটি পোস্ট দিয়েছেন ইতালির যোগাযোগমন্ত্রী দানিলো তোনিনেল্লি।

স্থানীয় সংবাদমাধ্যম নিহতের সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করেছে। ফায়ার ব্রিগেড জানায়, স্থানীয় সময় মঙ্গলবার আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে সেতুটির একটি অংশ ধসে পড়ে। এ সময় সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ব্রিজের ওপর আট থেকে নয়টি গাড়ি ছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর