,

উ.কোরিয়া সঠিক পথেই এগুচ্ছে: যুক্তরাষ্ট্র

news-image

পরমাণুনিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার মধ্যে হওয়া আলোচনা উন্নতির দিকে যাচ্ছে। কেননা, এবিষয়ে উত্তর কোরিয়া ‘সঠিক পথ’ ধরেই এগুচ্ছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র হিদার নোয়ের্ট মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

নোয়ের্ট বলেন, পিয়ংইয়ংয়ের সঙ্গের আলোচনা অনেক খানিই স্বাভাবিকীকরণ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় শীর্ষনেতা কিম জং উনের ঐতিহাসিক বৈঠকের মধ্যদিয়ে। পরবর্তীতে তা আরও এগিয়ে গেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও পিয়ংইয়ংয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র মনে করে ধারাবাহিক চলমান আলোচনা, মধ্যস্থতা, কথপোকথন কোনও বিষয়ের মধ্যস্থতাকে একটি সঠিক নির্দেশনায় নিয়ে যেতে পারে। উত্তর কোরিয়ার সঙ্গে একের পর এক আলোচনা এখন একটি অতি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রর পক্ষ থেকে এমন সময় এধরণের মন্তব্য এলো যখন সোমবার দুই কোরিয়ার মধ্যে আগামী সেপ্টেম্বর মাসে পিয়ংইয়ংয়ে তৃতীয় বৈঠকের ঘোষণা দেওয়া হলো। রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর