,

শোক দিবসে রক্ত দিলেন হাইকোর্টের তিন বিচারপতি

news-image

ডেস্ক রিপোর্ট : জাতীয় শোক দিবসে হাইকোর্টের তিন বিচারপতির রক্তদানের মধ্যে দিয়ে দিনব্যাপী রক্তদান কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রধান বিচারপতি রক্তদাতাদেরকে নিজ হাতে জুস পান করান।

প্রথমেই রক্তদান করেন হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি কে এম হাফিজুল আলম। এছাড়া হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. আক্তারুজ্জামান ভূঁইয়াসহ সুপ্রিম কোর্ট প্রশাসনের শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা রক্তদান করবেন।

রক্তদান কর্মসূচির উদ্বোধনের সময় প্রধান বিচারপতি বলেন, জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, আমাদের দায়িত্ব হবে সে লক্ষে কাজ করে জাতির পিতার স্বপ্ন পূরণ করা। তাহলেই তার বিদেহী আত্মা শান্তি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের টান্সফিউশন মেডিসিন বিভাগ। সূত্র : রাইজিংবিডি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর