,

এবার হজে যেতে পারলেন না ৬০৬ জন

news-image

নিজস্ব প্রতিবেদক: হজ এজেন্সিগুলোর অবহেলা আর অনাগ্রহের কারণে এ বছর ৬০৬ জন হজে যেতে পারলেন না। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে শেষ হজ ফ্লাইট উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বাকিরা ১৭ আগস্টের মধ্যে সৌদি পৌঁছাবেন। গুরুতর অসুস্থ, মৃত্যু এজেন্সিদের অনাগ্রহের কারণে ৬০৬ জন ভিসার আবেদন করেননি। শেষ পর্যন্ত ১০ হাজার ৯৪২ জন রিপ্লেসমেন্ট আবেদনের বিপরীতে ১০ হাজার ৭৭৪ জনকে দেয়া হয়েছে। কিছু এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, ফিরে এসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে ধর্ম সচিব আনিছুর রহমান, হাব মহাসচিব শাহাদাত হেসেন তসলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১,২৬,৭৯৮ জন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ২৫ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর