,

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, নিহত ৩

news-image

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পার্শ্ববর্তী দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন দুইজন। আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর আর একজনের মৃত্যু হয়। বুধবার সকাল ১১টার দিকে মহানগরীর নওদাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নগরের শাহমখদুম থানার ম্যাচ ফ্যাক্টরি এলাকার টিংকু (৩০) ও সবুজ (৩৫)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। এদিকে ঘটনার পর রাজশাহীর আম চত্বর এলাকায় বিক্ষোভ করছে স্থানীয় বিক্ষুব্দ জনতা। রাজশাহী-নওগাঁ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার পথে অ্যারো বেঙ্গল নামে একটি বাস নওদাপাড়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মোটরসাকেলকে ধাক্কা দিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।

নগরীর শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর