,

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মানজুকিচের

news-image

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে যার অবদান ছিল অনেকের চেয়ে বেশি সেই মারিও মানজুকিচ মাত্র ৩২ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন। তিনি ক্রোয়েশিয়ার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দলের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তোলার কারিগর তিনিই। কিন্তু ফাইনালে জুভেন্টাসের এই ফরোয়ার্ড একটি আত্মঘাতী গোলের পর দলের হয়েও করেন একটি গোল। কিন্তু ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় ক্রোয়াটদের।

মঙ্গলবার ইনস্টাগ্রামে পোস্ট করা বিদায় বার্তায় মানজুকিচ আরো লিখেছেন, অবসরের জন্য কোনো সঠিক সময় নেই। যদি সম্ভব হতো আমি মৃত্যুর আগ পর্যন্ত খেলে যেতাম। কারণ এর চেয়ে গর্বের আর কিছু নেই। কিন্তু আমার মনে হয় বিদায় বলার সময় এসেছে। আমি আমার সেরাটা দিয়েছি, ক্রোয়েশিয়ার সর্বোচ্চ সাফল্যের অংশীদারও আমি।

বিশ্বকাপে রানার্সআপ হওয়াটা অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নেয়া তার জন্য সহজ করে দেয় বলে জানিয়েছেন মানজুকিচ, বিশ্বকাপে রানার্সআপ হওয়াটা আমাকে নতুন শক্তি দিয়েছে। সেই সঙ্গে এটা আমার এই কঠিন সিদ্ধান্ত নেয়াটা খানিকটা সহজ করেছে।

তিনি বলেন, আমি ক্রোয়েশিয়ার জন্য আমার সর্বোচ্চটা দিয়েছি। আমি ক্রোয়েশিয়ান ফুটবলের সবচেয়ে বড় সাফল্যে অবদান রেখেছি।

বায়ার্ন মিউনিখ ও অ্যাথলেটিকো মাদ্রিদের সাবেক এই খেলোয়াড় দেশের সমর্থকদের প্রশংসা করেন।
মানজুকিচ বলেন, আমি সব সময় আমার সেরাটা দিয়েছি। আমার হৃদয় দিয়ে খেলেছি। এই স্বীকৃতি এবং ক্রোয়েশিয়া ও আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

আজকের পর থেকে আমার স্থানও আপনাদের পাশে- সবচেয়ে অনুগত ক্রোয়েশিয়া ভক্তদের মধ্যে।
২০০৭ সালে অভিষেকের পর মানজুকিচ ক্রোয়েশিয়ার হয়ে খেলেছেন ৮৯ ম্যাচ। গোল করেছেন ৩৩টি। দেশের হয়ে তার চেয়ে বেশি গোল আছে শুধু ডেভর সুকারের (৪৫টি)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর