,

কারিনার পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন

news-image

বিনোদন ডেস্ক: বিয়ে, সন্তানের জন্ম নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্যামেরার ফোকাস থেকে দূরে ছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। কিন্তু, ছেলে তৈমুরের জন্মের পর পরিচালক রিয়া খানের ‘ভিরে দি ওয়েডিং’ সিনেমার মাধ্যমে আবারও ক্যামব্যাক করেছেন নায়িকা। আর সেই ছবির সাফল্যের পর এবার পারিশ্রমিকের মাত্রাও বাড়িয়ে নিয়েছে কারিনা।

ভারতীয় গণমাধ্যমে খবর, সম্প্রতি অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’-এ স্ক্রিন শেয়ার করছেন কারিনা। অন্যদিকে করণ জোহরের ‘তখত’-এও অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ফলে, পরপর দু’টি বড় প্রজেক্টের হাত ধরে এবার পারিশ্রমিক দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন কাপুরকন্যা।

শোনা যাচ্ছে, এবার থেকে এক একটি সিনেমার জন্য কারিনা নাকি ৮ কোটি করে পারিশ্রমিক দাবি করছেন। অর্থাৎ, আগে যেখানে এক একটি বড় বাজেটের সিনেমার জন্য ৪/৫ কোটি করে পারিশ্রমিক নিতেন, সেখানে এবার ৮ কোটি করে দাবি করছেন কারিনা। যা নিয়ে বলিউডে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে।

করণ জোহরের ‘তখত’-এ কারিনা কাপুরের সঙ্গে এই প্রথম দেখা যাবে রণবীর সিংকে। এই সিনেমায় রণবীরের দিদির চরিত্রে অভিনয় করবেন কারিনা কাপুর খান। এতে রণবীর এবং কারিনার পাশাপাশি দেখা যাবে আলিয়া ভাটকেও। ঐতিহাসিক প্লটের উপর নির্ভর করেই করণ জোহর ‘তখত’ তৈরি করছেন বলে খবর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর