,

দীপিকাকে ‘প্রত্যাখান’ করেছিলেন প্রভাস!

news-image

বিনোদন ডেস্ক: সঞ্জয় লীলা বানসালি। ভারতের খ্যাতনামা তারকা সিনেমা নির্মাতাদের একজন। তার ছবিতে অভিনয় করার জন্য সবাই মুখিয়ে থাকেন। আর সেটা যদি হয় ‘পদ্মাবত’-এর মতো সিনেমা তাহলে তো কথাই নেই। তবে ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে পদ্মবতে রাজা রাওয়ল রতন সিং-য়ের জন্য প্রথমে ‘বাহুবলী’ তারকা প্রভাসকেই বেছে নিয়েছিলেন সঞ্জয় লীলা বানসালি। তবে ‘বাহুবলী’ তারকা প্রভাস নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

কী শুনে অবাক হচ্ছেন? তবে খবরটা সত্যি। শোনা যাচ্ছে ২০১৫ সালে বাহুবলী-১ মুক্তি পাওয়ার পরই প্রভাসের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন বানসালি। আর এরপরেই তিনি প্রভাসের কাছে ‘পদ্মাবত’-এর মহারাজা রাওয়াল সিংয়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে বানসালি নাকি ভীষণভাবে চেয়েছিলেন প্রভাস তাঁর ছবিতে অভিনয় করুন। তবে যখন প্রভাসের কাছে ‘পদ্মাবত’-এর প্রস্তাব যায়, তখন তিনি বাহুবলী-২তে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। তবে তা সত্ত্বেও নাকি প্রভাসের বানসালির সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। তবে ‘পদ্মাবত’-এর গল্প শুনে প্রভাস নাকি এই ছবিতে কাজ করার বিশেষ উৎসাহ পাননি। আর তাই তিনি ‘পদ্মাবত’-এ দীপিকার বিপরীতে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দেন। যদিও ‘পদ্মাবত’ ছবিতে রাজা রাওয়াল রতন সিংয়ের চরিত্রটি আলাউদ্দিন খলজির চরিত্রের তুলনায় কম গুরুত্বপূর্ণ ছিল। ছবি মুক্তির পরও রানী পদ্মাবতী ও খলজির চরিত্রে দীপিকা ও রণবীরের অভিনয় মন কাড়লেও শাহিদ তাঁদের গ্ল্যামারের মাঝে কিছুটা ম্লান হয়ে পড়েন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর