,

লর্ডস টেস্টে ছেলের জায়গায় বাবার নাম!

news-image

অনলাইন ডেস্ক: ভারতকে ইনিংস এবং ১৫৯ রানে হারিয়ে দ্বিতীয় টেস্টেও জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। প্রথম টেস্টের পর লর্ডসের মাটিতে একই চিত্রের প্রতিফলন। যা উপভোগ করেছেন উপস্থিত সব মানুষই। এতো গেল ম্যাচের কথা। হোম টিম জিতলে দর্শকেরা তো খুশি হবেনই। কিন্তু একই সঙ্গে কিছুটা মজাও উপভোগ করলেন তারা।

ভারতের দ্বিতীয় ইনিংসে ৩১তম ওভারের ঘটনা। ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডের দুর্ধর্ষ বোলিংয়ে রীতিমতো ধাক্কা খাচ্ছে ভারত। পর পর দুই বলে দুই উইকেট। প্রথমে আউট অধিনায়ক বিরাট কোহলি। পরের বলে মাঠে নতুন আসা দীনেশ কার্তিক। ফলে হ্যাটট্রিকের সুযোগ ব্রডের সামনে।

ভারতের স্কোর ৬১/৬। কিন্তু ঠিক সেই সময়ই টিভির পর্দায় এক অবিশ্বাস্য জিনিস লক্ষ্য করা গেল। দেখা গেল ‘ক্রিস ব্রড অন-এ হ্যাটট্রিক’। ভাবছেন এ আবার কী! স্টুয়ার্ট ব্রডের জায়গায় ক্রিস ব্রড! হ্যাঁ তাই। অবশ্য ভুলবশত। কিন্তু কে এই ক্রিস?

ক্রিস ব্রড প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার এবং স্টুয়ার্ট ব্রডের বাবা। যিনি এই মুহূর্তে আইসিসি-র এলিট প্যানেল রেফারির সদস্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর