,

স্ত্রীর ওপর রাগ: নিজ বাড়িতে প্লেনসহ আত্মঘাতী হামলা!

news-image

অনলাইন ডেস্ক: বউয়ের ওপর রাগ করে নিজের বাড়িতেই প্লেন নিয়ে ঝাঁপিয়ে পড়লেন এক আমেরিকান। যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যের এ ঘটনা দুনিয়াজুড়ে মানুষকে স্তম্ভিত করে দিয়েছে। নিজের বাড়িতে আত্মঘাতী হামলা চালানেওয়ালা জুড নামের ওই মার্কিনি খুবই দক্ষ একজন পাইলট ছিলেন।

ঘটনার পটভূমি অনুসন্ধানে জানা যায় স্ত্রীর ওপর মারাত্মক রেগে গিয়েছিলেন জুড। পারিবারিক ঝগড়া-মারামারির সূত্রে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল তাকে। তারই ‘প্রতিশোধ’ নিতে এমন ঘটনা ঘটিয়েছেন তিনি।

জুড আকাশ থেকে সেসনা-২৫ মডেলের প্লেন নিয়ে নিজের বাড়িতে যখন ঢুকে পড়েন তখন সেখানে ছিলেন তার পত্মী এবং সন্তান। ভয়াবহ এই ঘটনায় জুডের মর্মান্তিক মৃত্যু হলেও বেঁচে গেছেন সন্তানসহ স্ত্রী।

প্লেনটি আছড়ে পড়ার ফলে দ্বিতল বাড়িটির সামনের অংশ ভষ্মীভূত হয়েছে। চুরমার হয়ে গেছে সেখানে পার্ক করে রাখা গাড়ি।

রাত আড়াইটায় ইউটাহর পেসন শহরের নিজ বাড়িতে টুইন টাওয়ার স্টাইলে প্লেন নিয়ে হামলার এই ঘটনা ঘটান চাকরিজীবী জুড। পুলিশ জানায়, তিনি যে কোম্পানিতে চাকরি করতেন প্লেনটির মালিক সেই কোম্পানি।

পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেছে, গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ৪৭ বছর বয়সী জুডকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল স্ত্রীকে প্রতারণা এবং পারিবারিক সহিংসতা।

তবে ঘণ্টা কয়েক পরই জামিনে মুক্তি পাওয়ার পর নিজের বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরের এয়ারপোর্টে যান তিনি। সেখান থেকে সেসনা প্লেনটি উড়িয়ে নিয়ে সরাসরি ঢুকে পড়েন নিজের বাড়িতে যেখানে ছিল তার স্ত্রী ও সন্তান। সূত্র: জাগরন.কম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর