,

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সেনাস্থাপনা তালেবানদের দখলে, নিহত ১৭

news-image

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সেনা স্থাপনায় তালেবানদের হামলায় অন্তত ১৭ সেনা নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ বিষয়টি জানান।

ফারইয়াব প্রদেশের কাউন্সিল প্রধান মোহাম্মদ তাহির রাহমানি জানিয়েছেন, ঘোরমাচ জেলার চেনাইহা সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তালেবানরা ট্যাংক ও গোলাবারুদ কবজা করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গাফুর আহমেদ জাবেদ বলেন, উত্তরাঞ্চলের ফারইয়াব প্রদেশের ঘোরমাচ জেলায় তালেবানদের এই হামলায় ১৭ জন সেনা নিহত হন এবং আহত হন অন্তত ১৯।
এদিকে আফগানিস্তানের পূর্ব প্রদেশ গজনিতে এ নিয়ে আজ পঞ্চম দিনের মধ্যে হামলা চালায় তালেবানরা। গত তিন ধরে এ হামলায় অন্তত ৪৩ সেনা কর্মকর্তা নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে।

তালেবানের মুখপাত্র যাবিউল্লাহ মুজাহিদ এ হামলার দায় স্বীকার করেন। আটটি আফঘান সামরিক ঘাঁটি দখলের কথাও তিনি জানিয়েছেন।
ইতোমধ্যে, আফগান সেনা কর্মকর্তারাও তালেবানদের উপর পাল্টা আক্রমণ করে গজিনি প্রদেশ থেকে তাদের বের করবার জন্য চেষ্টা করছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপ মুখপাত্র নাসার্ত রাহিমি মঙ্গলবার বলেন, আফগান সেনা কর্মকর্তারা গজিনি প্রদেশের প্রতি ইঞ্চি জায়গায় তালেবান জঙ্গিদের খুঁজে বেড়াচ্ছে। এদিকে তালেবানের মুখপাত্র মুজাহিদ এ বিষয়টি অস্বীকার করে বলেন গজনিতে তাদের এখনও বন্দুকযুদ্ধ চলছে। টাইম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর