,

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে কাজ করছে সরকার : মোহাম্মদ নাসিম

news-image

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সরকার নিরলস কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে সাধারন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ষড়যন্ত্র হয়েছে, হেফাজতে ইসলামের আন্দোলন নিয়ে ষড়যন্ত্র হয়েছে কিন্তু কোনো বাধাই আমাদেরকে আটকে রাখে পারেনি। বর্তমান সরকারের একান্ত প্রচেষ্টায় আমরা উন্নয়নশীল দেশের কাতারে পৌছাতে সক্ষম হয়েছি। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত এ আলোচনা সভায় তিনি বলেন, এই সব ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি নেত্রী ধ্বংসাত্মক কর্মকা- করার জন্য জনগণকে রাস্তায় নামার ডাক দিয়েছিলেন। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবারে ফেসবুক অপ্রচার চালানো হয়েছে। কোনো কোনো অভিনেত্রী, মডেল, কোনো কোনো অধ্যাপকও অপপ্রচার করেছেন। এ ধরণের ষড়যন্ত্রকারী, বিষধর সাপদের কোনো ছাড় দেয়া হবে না। এদেরকে ছাড় দিলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে, নিজেদের অস্তিত্ব ধ্বংস হবে। এইসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন। গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশবাসীকে অনেক কিছু দিয়েছেন। এবার দেশবাসীর দেয়ার পালা। আর তা হলো আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করা।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক, এমপি, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর