,

কেন সংসার ভেঙে যায়?

news-image

বিনোদন প্রতিবেদক: “শোবিজ তারকাদের সংসার ভেঙে যায় বলে এক ধরণের কথা প্রচলিত আছে। আসলেই কী শুধু শোবিজ তারকাদেরই সংসার ভেঙে যায়? নাকি শোবিজ তারকারা জনপ্রিয় বলে তাদের সংসার ভাঙার খবরটা গণমাধ্যমে একটু বেশিই গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়?”- বললেন আইনজীবী তোরা সাহা।

তিনি বলেন, “আমাদের সমাজে সাধারণ মানুষদের মধ্যেও অনেকের সংসার কিন্তু ভাঙছে। শোবিজ তারকাদের খবরটা সবাই জানতে পারেন। অন্যদের এমন খবর খুব বেশি মানুষ জানতে পারেন না।”

সাম্প্রতিক সময়ে দেশের শোবিজ অঙ্গনে ঝড় তুলেছে শাকিব খান-অপু বিশ্বাস, নিলয়-শখ, শিমুল-নাদিয়া, হৃদয় খান-সুজানা, সারিকা, সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ, সালমা, বাঁধন, আরফিন রুমিসহ বেশকিছু তারকার সংসার ভাঙার খবর।

তাদের মধ্যে বেশিরভাগই ভালোবেসে ঘর বেঁধেছিলেন। ভালোবাসার সেই ঘরও টেকেনি। সংসার যেন এক পুতুল খেলা। ইচ্ছে হলো খেলতে বসো, ইচ্ছে হলো না তো পুতুল ভেঙে খেলা বন্ধ করে দাও।

মঞ্চ অভিনেতা মাহফুজ সুমন বলেন, ‘শোবিজ তারকাদের সংসার ভাঙার বিপরীতে সুখী দাম্পত্যজীবনের অনেক উদাহারণও কিন্তু আমাদের চারপাশে আছে। তবে আমাদের প্রজন্মের মাঝে এখন অস্থিরতা বেশি। ক্যারিয়ার-জীবন নিয়ে যারা অস্থিরতায় ভুগে তাদেরই দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়। এক্ষেত্রে শোবিজ তারকাদের কর্ম পরিধিটা যখন একটু বেশি ছড়ানো, ফলে তাদের সংসার জীবনে অনেক বেশি সমন্বয় এবং বোঝাপড়াটা জরুরি।”

গত ২৬ মে বিবাহিত জীবনের এক যুগ পেরিয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। সুখি দাম্পত্য সম্পর্কের উদাহারণ হিসেবে কেউ কেউ দীপা-শাহেদকে সামনে তুলে ধরেন। বিবাহিত জীবনের এক যুগ পেরিয়ে দীপা ফেসবুকে লিখেছিলেন, ‘ফুলের বিছানায় শুয়ে বসে জীবন পার করতে পারিনি, কেউই পারে না। খুব সহজ ছিল না আমাদের এই পথচলা। অনেক কঠিন, মাঝে মাঝে মনে হতো অসম্ভব। তারপর ভেবেছি আমাকে পারতেই হবে। আজ ১২ বছর পার করলাম।’

দীপা খন্দকার বলেন, “অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চেয়েছিল, ‘বিয়ের পর কেমন আছেন? আপনি কি সুখী?’ আমি তাদের বলতাম, ‘এখনই কীভাবে বলবো, সুখী কিনা। ৫ বছর যাক তারপর বলি।’ ১২ বছর পর বলছি ভাই বোনেরা, ‘আমরা কিন্ত ভালো আছি। আলহামদুলিল্লাহ। এভাবে বাকি জীবন থাকতে চাই, দোয়া করবেন।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর