,

বিপিএলে এবারও নেই বরিশাল বুলস!

news-image

স্পোর্টস ডেস্ক: বরিশাল অঞ্চলের মানুষদের জন্য নিশ্চয় ভালো খবর নয় এটি। গতবারের ন্যায় এবারও দেশের ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) না খেলার সম্ভাবনা।

গত আসর অর্থাৎ ২০১৭ সালের আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ব্যাংক গ্যারান্টি না দিতে পারায় শেষ মুহূর্তে বাদ পড়েছিল বিপিএল থেকে। সেবার বরিশালকে বাদ দিয়ে খেলা হয়েছিল ৭ দল নিয়ে।

এবারও তারই ইঙ্গিত দিয়ে রাখলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস।

আজ সোমবার জালাল ইউনুস তার বনানী কার্যালয়ে গণমাধ্যমকে বলেন, এবারও বরিশালের খেলার সম্ভাবনা নেই। গত বছরের মতো সাত দল নিয়েই অনুষ্ঠিত হবে ২০১৯ বিপিএলের আসর।

যদিও এবার আর আর ব্যাংক গ্যারান্টি নিয়ে ঝামেলা নাই তবুও সাত দল নিয়েই হবে বিপিএল।
কেন না, আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ দল। তাছাড়া বিপিএল শুরু হবে ৫ জানুয়ারি। এক্ষেত্রে আট দল হলে বাড়বে ম্যাচ। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে দরকার বিশ্রামও।

এ নিয়ে জালাল ইউনুস বলেন, নিউজিল্যান্ড সফরের কথা মাথায় রেখেই মূলত ৭ দলের বিপিএল হবে। সূচিও ঠিক থাকবে। আট দল হলে লম্বা হবে সূচিও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর