,

এখন সুস্থ আছেন রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক: স্পেনের সমুদ্র সৈকত ইবিজায় অবকাশ যাপনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ব্রাজিলের সাবেক তারকা রোনালদো। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন রোনালদো।

ব্রাজিলের এই সাবেক স্ট্রাইকারকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নতি না হলে ৪১ বছর বয়সী এই তারকা অন্য একটি হাসপাতালে চলে আসেন। সেখানে তার শরীরের অবস্থা বেশ ভালো বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো নিজেই জানিয়েছেন।

রোনালদো টুইটারে তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘ইবিজায় থাকতে আমি মারাত্মক নিউমোনিয়ায় পড়ে যায়। শুক্রবার আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন আমি সুস্থ আছি। আমি সোমবার হাসপাতাল থেকে ছুটি নিয়ে নেব। এরপর বাড়ি ফিরবো। সকলকে ভালোবাসা এবং আমাকে মেসেজ পাঠানোর জন্য ধন্যবাদ।’

প্রসঙ্গত, ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রোনালদোকে বিশ্বের পরিপূর্ণ স্ট্রাইকার বলা হয়। ব্রাজিলের হয়ে ২০০২ সালে বিশ্বকাপ জেতেন তিনি। এছাড়া ১৯৯৮ বিশ্বকাপে ফাইনাল খেলা দলেও ছিলেন রোনালদো। ব্রাজিলের হয়ে ৯৮ ম্যাচ খেলে ৬২ গোল করেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এসি মিলান, ইন্টার মিলানের মতো ক্লাবে খেলেছেন। ক্যারিয়ারে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছেন ব্রাজিলের এই তারকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর