,

অসুস্থ হয়ে হাসপাতালে নওশাবা

news-image

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হওয়া অভিনেত্রী নওশাবা আহমেদ অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ আগস্ট) বিকাল পৌনে ৪টার দিকে নওশাবাকে ডিবি হেফাজত থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ প্রহরায় তিনি হাসপাতালে আসেন।

নওশাবার ভাই জুনায়েদ আহমেদ জানান, গত দুইদিন ধরে অস্বাভাবিক হারে নওশাবার রক্তচাপ ওঠানামা করছে। তার ডায়রিয়া হয়েছে। এছাড়া শরীর বেশ দুর্বল।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট রাতে রাজধানীর উত্তরা থেকে নওশাবাকে আটক করে র‌্যাব। ওইদিন দুপুরে জিগাতলায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অন্য যুবকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় ফেসবুক লাইভে এসেছিলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

সে সময় নওশাবা বলেছিলেন, ‘আমি কাজী নওশাবা আহমেদ, আপনাদের জানাতে চাই। একটু আগে জিগাতলায় আমাদেরই ছোট ভাইদের একজনের চোখ তুলে ফেলা হয়েছে এবং দুজনকে মেরে ফেলা হয়েছে। আপনারা সবাই একসঙ্গে হোন প্লিজ। ওদের প্রোটেকশন দেন, বাচ্চাগুলো আনসেভ অবস্থায় আছে, প্লিজ। আপনারা রাস্তায় নামেন, প্লিজ রাস্তায় নামেন, প্লিজ রাস্তায় নামেন এবং ওদের প্রোটেকশন দেন।’

‘সরকার প্রোটেকশন দিতে না পারলে আপনারা মা-বাবা, ভাইবোন হয়ে বাচ্চাগুলোকে প্রোটেকশন দেন, এটা আমার রিকোয়েস্ট। এদেশের মানুষ-নাগরিক হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে, জিগাতলায় একটি স্কুলে একটি ছাত্রের চোখ তুলে ফেলা হয়েছে এবং দুজনকে মেরে ফেলা হয়েছে এবং ওদের অ্যাটাক করা হয়েছে। ছাত্রলীগের ছেলেরা সেটা করেছে। প্লিজ ওদের বাঁচান প্লিজ। তারা জিগাতলায় আছে।’

অল্প কিছুক্ষণের মধ্যেই ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়ে নওশাবার ফেসবুক লাইভের সেই ভিডিও।

গ্রেপ্তারের পর নওশাবা জানিয়েছিলেন, তিনি একজনের ফোন পেয়ে ফেসবুক লাইভে আসেন। জিগাতলায় এরকম কোনো ঘটনা ঘটেছে কি না সেটি যাচাই-বাছাই না করেই তিনি এ তথ্য লাইভের মাধ্যমে প্রচার করেছেন।

৫ আগস্ট নওশাবাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তাকে চারদিনের রিমান্ডে পাঠান।

প্রথম দফায় রিমান্ড শেষে গত ১০ আগস্ট আবার দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হয় নওশাবাকে। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় শুক্রবার (১০ আগস্ট) বিকেলে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর