,

শাকিব-শ্রাবন্তীর প্রেম: কী বলছে ভারতীয় মিডিয়া?

news-image

বিনোদন ডেস্ক: টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। দীর্ঘ দিন ধরে সাফল্যের সঙ্গে পর্দা মাতিয়ে চলেছেন এই লাস্যময়ী নায়িকা। মিষ্টি হাসি, মন হারানো চাহনি কিংবা আকর্ষণীয় ফিগার, সবই রয়েছে শ্রাবন্তীর। তাইতো দুই বাংলার অগণিত ভক্তের স্বপ্নের নায়িকা বা ক্রাশ হয়ে আছেন তিনি।

শ্রাবন্তীর সৌন্দর্যে যে কেউ ডুবে যাবেন, এটাই স্বাভাবিক। তবে শ্রাবন্তীতে যদি মগ্ন হয়ে যান একজন সুপারস্টার, তখন ঘটনাটা নিয়ে হৈচৈ তো লাগবেই। ঠিক তাই, সুপারস্টার শাকিব খান নাকি শ্রাবন্তীর সঙ্গে প্রেম করছেন, এমন গুঞ্জন বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে।

একটি ভারতীয় গণমাধ্যমে শাকিব খান ও শ্রাবন্তীর প্রেম নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানে তাদের দু’জনের সম্পর্কের ব্যাপারে বেশ কিছু ইঙ্গিত দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, লন্ডনে ‘ভাইজান এলো রে’ ছবির শুটিং করার সময়ই শাকিব ও শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন ছড়ায়। যদিও তারা দু’জনই বিষয়টি পাত্তা দেননি।

সম্প্রতি ফাঁস হওয়া শুটিংয়ের আরেকটি ভিডিওর সূত্র ধরে ভারতীয় গণমাধ্যম জিনিউজ বলছে, ‘ভাইজান এলো রে’ ছবির একটি রোম্যান্টিক গানের শুটিংয়ের চলছিলো। দৃশ্য অনুসারে শাকিব-শ্রাবন্তী তখন রোম্যান্সে ডুবে আছেন। কিন্তু পরিচালক কাট বলার পরও তারা রোম্যান্স চালিয়ে যান। অর্থাৎ তারা এতোটাই মগ্ন হয়ে যান যে, পরিচালকের কাট শব্দটিও খেয়াল করেননি। কিছুক্ষণ পর শাকিব-শ্রাবন্তীর খেয়াল ভাঙে এবং তারা কিছুটা ইতস্তত বোধ করে হাসতে হাসতে সরে যান।

এই ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কথা বলছে। কেউ বলছেন, শাকিব-শ্রাবন্তীর প্রেম সত্যি, আবার কেউ বলছেন, এমন ঘটনা অনেক সিনেমার ক্ষেত্রেই ঘটে। তাই এটাকে গুরুত্ব দেয়ার যৌক্তিকতা নেই।

প্রসঙ্গত, শাকিব ও শ্রাবন্তী দু’জনেই বর্তমানে সিঙ্গেল। অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর শাকিব যেমন তার কাজ নিয়েই ব্যস্ত আছেন। তেমনি শ্রাবন্তীও কৃষ্ণ ব্রজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর নতুনভাবে পথ চলতে চাইছেন। তাই শাকিব-শ্রাবন্তীর মধ্যে বন্ধুত্ব বা তার চেয়েও ঘনিষ্ঠ কোনো সম্পর্ক হওয়াটা একেবারে অস্বাভাবিক কিছু না। এখন দেখার পালা, কোথাকার জল কোথায় গড়ায়…! বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর