,

সানীর চেয়ে সালমান বেশি জনপ্রিয়: মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়ক সালমান শাহ ও ওমর সানী। দুজনই নব্বই দশকে দাপটের সঙ্গে শাসন করেছিলেন ঢালিউড ইন্ডাস্ট্রি। তাদের সিনেমার জনপ্রিয়তা ও সাফল্য নিয়ে প্রতিযোগিতা হতো। দু’জনের ভক্তদের মধ্যেও সেই প্রতিযোগিতার রেশ ছড়িয়ে পড়তো।

সালমান শাহ প্রয়াত হয়েছেন সেই নব্বই দশকেই। কিন্তু ওমর সানী এখনো অভিনয় করে যাচ্ছেন। তারপরও এই দুই তারকার জনপ্রিয়তার তুলনা চলে হরহামেশাই। কারো কাছে সালমান শাহ বেশি জনপ্রিয় আবার কারো মতে ওমর সানী। এই বিতর্কিত প্রশ্নের জবাবে এবার মুখ খুললেন চিরসবুজ নায়িকা মৌসুমী।

মৌসুমীর মতে, ওমর সানীর চেয়ে জনপ্রিয়তার দিক দিয়ে সালমান শাহ এগিয়ে। ওমর সানী তার স্বামী হলেও মৌসুমী এই কথাটি জানিয়েছেন অকপটেই। শুধু তাই নয়, মৌসুমী ও শাবনূরের জনপ্রিয়তা নিয়েও প্রায়শই তুলনা হয়। এক্ষেত্রেও মৌসুমী বলেন, আমার চেয়ে শাবনূর বেশি জনপ্রিয়।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘স্টার নাইট’ নামক অনুষ্ঠানে এসে কথাগুলো বলেছেন মৌসুমী। এই অনুষ্ঠানে মৌসুমী আরো জানান, ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে কাজের পর তার কাছে বলিউডে অভিনয়ের প্রস্তাব আসে। এমনকি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে ছবির অফারও পান তিনি। কিন্তু ব্যাটে-বলে না মেলায় কাজ করা হয়নি।

মারিয়া নূরের উপস্থাপনায় ‘স্টার নাইট’-এ মোসুমী আরো জানান, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে উপকার হয় এমন যে কোনো কাজে তাকে আমন্ত্রণ জানানো হলে তিনি সেখানে যুক্ত হতে চান। তবে সক্রিয় রাজনীতিতে সহসাই জড়িয়ে পড়ার কোনো ইচ্ছা তার নেই।

মূলত মৌসুমীর ক্যারিয়ারের রজত জয়ন্তী (২৫ বছর) উদযাপন উপলক্ষেই সাজানো হয় ‘স্টার নাইট’ অনুষ্ঠানের এই বিশেষ পর্ব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে রজত জয়ন্তীর কেক কাটেন মৌসুমী। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও পরিকল্পনায় ‘স্টার নাইট’ প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে আসছে ঈদের দিন, রাত ৮টায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর