সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের গজনিতে সংঘর্ষে নিহত ৭০০

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ফগানিস্তানের কৌশলগত শহর গজনির দখল নিয়ে তালেবান বিদ্রোহী ও দেশটির সরকারি নিরাপত্তাকর্মীদের মধ্যে চতুর্থ দিনের মতো সংঘর্ষ চলছে। সংঘর্ষে এ পর্যন্ত দুই শতাধিক নিরাপত্তাকর্মী ও পাঁচ শতাধিক তালেবান জঙ্গি নিহত হয়েছে।

আফগানিস্তানের সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গত চার দিন ধরে চলমান সংঘর্ষে ৭০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ২০ জন রয়েছে সাধারণ মানুষ।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী তারিক শাহ বাহরামি বলেন, তালেবানদের সঙ্গে আফগান নিরাপত্তাকর্মীদের সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার। এদিন প্রায় ১০০ নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এর মধ্যে ২০ থেকে ৩০ জন সাধারণ মানুষ রয়েছে।

এর আগে রবিবার নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, সংঘর্ষের তৃতীয় দিন পর্যন্ত (রবিবার) এক শতাধিক নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এরপরই সোমবার নতুন করে ১০০ এর বেশি নিরাপত্তা কর্মী নিহতের খবর প্রকাশ করা হল।

রাজধানী কাবুলে এক প্রেস ব্রিফিংয়ে বাহরামি জানান, সোমবারের সংঘর্ষে প্রায় ১৯৪ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। এর মধ্যে ১২ জন রয়েছে তাদের উচ্চ পর্যায়ের কমান্ডার।

তবে নিউইয়র্ক টাইমস গজনির পুলিশ প্রধান কর্নেল ফরিদ আহমেদ মাশাল এর বরাতে জানিয়েছে, ৫০০ তালেবান সদস্য নিহত হয়েছে। টেলিফোনে তিনি নিউ ইয়র্ক টাইমসকে জানান, ১ হাজার তালেবান আক্রমণ চালিয়েছিল। যার মধ্যে ইতোমধ্যেই ৫০০ তালেবান জঙ্গি নিহত হয়েছে।

গজনি দখলের লড়াই আফগান বাহিনীর সঙ্গে অভিযানে রয়েছেন যুক্তরাষ্ট্রের সেনারা।

কাবুলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটির প্রধান কার্যালয়ের সূত্রে খবরে বলা হয়েছে, রবিবার ও সোমবার কমপক্ষে ৯টি অভিযান পরিচালনা করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার হঠাৎ করে তালেবানরা গজনি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে। ওই দিন থেকেই আফগান বাহিনী সেখানে অভিযান শুরু করে। এ পর্যন্ত গজনি শহর নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে উভয় পক্ষ।

সূত্র: আল-জাজিরা ও নিউইয়র্ক টাইমস

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর