,

মৌসুমের প্রথম ম্যাচেই নেইমারের গোল

news-image

স্পোর্টস ডেস্ক : ফেব্রুয়ারির পরে নেইমারের প্রথম গোলে প্যারিস সেইন্ট-জার্মেই ৩-০ গোলে কায়েনকে পরাজিত করে লিগ ওয়ান মৌসুমে শুভ সূচনা করেছে। নেইমার ছাড়াও ম্যাচে অপর দুটি গোল করেছেন আদ্রিয়ান রাবিও ও টিমোথি উইয়াহ।

ব্রাজিলিয়ান তারকা নেইমার গত মৌসুমে পায়ের ইনজুরিতে পড়ার আগে ২০টি লিগ ম্যাচে করেছিলেন ১৯ গোল। দীর্ঘ ছয় মাস পরে পিএসজির হয়ে লিগ ওয়ানের ম্যাচে মাঠে নেমে ম্যাচর শুরুর ১০ মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। বিরতির আগে রাবিও ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের শেষ মুহূর্তে ১৯৯৫ সালের ব্যালন ডি’অর জয়ী ও লাইবেরিয়ার রাষ্ট্রপতি জর্জ উইয়াহর ছেলে টিমোথি উইয়াহ গোল করলে পিএসজির জয় নিশ্চিত হয়। এটি ছিল টিমোথির লিগে প্রথম গোল।

এই ম্যাচে মূল একাদশে পিএসজির গোলরক্ষক ছিলেন গিয়ানলুইজি বুফন। ম্যাচে তিনি দারুণ কিছু সেভও করেছেন। এছাড়া ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে এটি ছিল নতুন কোচ থমাস টাচেলের অধীনে পিএসজি’র প্রথম ম্যাচ। ম্যাচ শেষে পিএসজি অধিনায়ক থিয়াগো সিলভা বলেছেন, ‘দারুণভাবে আমরা লিগটা শুরু করলাম। বিশেষ করে প্রথমার্ধে আমরা বেশ ভাল খেলেছি। দ্বিতীয়ার্ধে অবশ্য আমরা শতভাগ দিতে পারিনি। কিছু খেলোয়াড় প্রাক-মৌসুমে কিছুটা দেরীতে দলে যোগ দিয়েছে যে কারণে তারা পুরোপুরি প্রস্তুত ছিলনা। তাদের মধ্যে আমিও রয়েছি। তবে সময়ের সাথে সাথে অবশ্যই আমরা আরো উন্নতি করবো।’

দুই বছরের চুক্তিতে উনাই এমেরির স্থলাভিষিক্ত হয়েছেন জার্মান কোচ টাচেল। গতকাল দলে তিনি পাননি বিশ্বকাপ জয়ী তিন তারকা কিলিয়ান এমবাপে, প্রিসনেল কিমপেমবে ও আলফোনসে আরেয়োলাকে। এছাড়া আরো অনুপস্থিত ছিলেন এডিনসন কাভানি ও মার্কো ভারেত্তি। যে কারণে টাচেল বাধ্য হন রক্ষণভাগে তরুণ কলিন ডাগবা ও স্ট্যানলি এন’সোকি ও মধ্যমাঠে ১৯ বছর বয়সী এন্টোনি বারনেডকে মূল একাদশে খেলাতে। তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাল মূল একাদশে ঠিকই মাঠে নেমেছিলেন নেইমার। মাঠে নেমে ব্রাজিলিয়ান সুপারস্টার অবশ্য টাচেলকে হতাশ করেননি। ১০ মিনিটে ক্রিস্টোফার এনকুনকুকের পাস থেকে নেইমার কায়েন গোলরক্ষক ব্রাইস সাম্বাকে পরাস্ত করেন।

৪০ বছর ৬ মাস বয়সে কাল খেলতে নেমে লিগ ওয়ানের ইতিহাসে সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ড গড়েছেন বুফন। ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী বুফন প্রথমার্ধের মাঝামাঝিতে মালিক টকোন্টের শক্তিশালী ভলি রক্ষা করলে কায়েনের সমতায় ফেরা হয়নি। উল্টো ৩৫ মিনিটে এঞ্জেল ডি মারিয়ার সহায়তায় রাবিও ব্যবধান দ্বিগুণ করেন। ৮৫ মিনিটে উইয়াহর শট ক্রসবারে লেগে ফেরত আসে। কিন্তু ম্যাচ শেষের মিনিটখানেক আগে যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকার উইয়াহ আর হতাশ করেননি। এর আগে দিনের শুরুতে বার্টান্ড ট্রায়োরে ও মেমফিস ডিপের গোলে এমিয়েন্সকে ২-০ গোলে পরাজিত করেছে লিঁও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর