,

ভূমিকম্পে ২৫ সেন্টিমিটার উচ্চতা বাড়লো ইন্দোনেশীয় দ্বীপের!

news-image

ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠা লোমবোক দ্বীপটি ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চি উপরে উঠে গেছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি। বিজ্ঞানীরা উপগ্রহ চিত্র থেকে এই তথ্যের প্রমাণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞানীদের মতে, ছবিতে স্পষ্ট লম্বক দ্বীপের মাটি উঁচু-নীচু ও অসমান হয়েছে। দ্বীপের উত্তর-পশ্চিম পাশ অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ভূখ-টি প্রায় ১০ ইঞ্চি উঁচু হয়ে গেছে।

গত ৫ আগস্ট ৬.৯ মাত্রার ওই ভূমিকম্পে প্রায় ৪শ’ জন মানুষ মারা যায়। ভয়াবহ ওই ভূকম্পনে দ্বীপটি কেবল উচুঁই হয়নি, বিভিন্ন জায়গা দুই থেকে ৬ ইঞ্চি নীচুও হয়ে গেছে।

বিজ্ঞানীরা বলছেন, প্রশান্ত মহাসাগরীয় বেসিনে আগ্নেয়গিরি আর চ্যুতি রেখার অবস্থানের কারণে বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা রিং অব ফায়ারের মধ্যে পড়েছে ইন্দোনেশিয়া। ফলে এখানে ভূমিকম্প নিত্যদিনের ঘটনা। দ্য এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর