,

তুরস্কে মুদ্রার দরপতন; বাজার স্থিতিশীলকরণের অঙ্গীকার

news-image

এশীয় বাণিজ্যে তুরস্কের মুদ্রা লিরার রেকর্ড পরিমাণ দরপতনের সমাধানের মাধ্যমে বাজারকে স্থিতিশীল করার অঙ্গীকার করেছেন দেশটির অর্থমন্ত্রী বেরাত আলবেরাক। তুর্কি সংবাদপত্র ‘হুরিয়েত’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এসংক্রান্ত বিস্তারিত খুব শিগগিরই প্রকাশ করা হবে।

আলবেরাক বলেন, সোমবার সকাল থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া, শেয়ারবাজার চাঙ্গা করতে যাবতীয় নির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, তুরস্ক অতিদ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছে। এছাড়া, সরকারের পক্ষ থেকে লিরার দরপতনের কারণে ক্ষতির মুখেপড়া ব্যাংক ও ছোট-মাঝারি ব্যবসায়ের ক্ষেত্রে প্রণোদনামূলক সহায়তা প্রদানেরও পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এদিকে বিশেষজ্ঞদের মতে, তুরস্ক একটি চরম অর্থনৈতিক সঙ্কটে পড়তে যাচ্ছে, এমন আশংকাই লিরার দরপতনের মূল কারণ। বিনিয়োগকারীরা চিন্তিত কেননা, তুর্কি কোম্পানিগুলোকে ডলার ও ইউরোর বিপরীতে বিপুল পরিমাণ ঋণের চাপে পড়তে হবে।

উল্লেখ্য, গত শুক্রবার ডলারের বিপরীতে লিরার ২০শতাংশ দরপতন ঘটে। গতবছরের তুলনায় প্রায় ৪০শতাংশ বেশি দরপতন হয়। তুরস্কের ওপর ইস্পাত ও অ্যালুমিনিয়ামে দ্বিগুণ করারোপ ধার্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরপরই দেশটিতে ভয়াবহ এ দরপতনের ঘটনা ঘটলো। বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর