,

মিশরে মুসলিম ব্রাদারহুড প্রধানের যাবৎজীবন কারাদণ্ড

news-image

মিশরের জনপ্রিয় রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের প্রধানকে যাবৎজীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সংগঠনটির শীর্ষাস্থানীয় নেতা মোহাম্মদ বদিকে সহিংসতা সংক্রান্ত মামলায় ২০১৩সালে আটক করা হয়েছিল। ব্রাদারহুডের আরো অন্তত চারজন উর্ধ্বতন নেতাকে এমন দণ্ডে দণ্ডিত করা হয়েছে বলে জানিয়েছে ‘চ্যানেল নিউজ এশিয়া’।

সিংগাপুর ভিত্তিক এ গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, দেশটির ক্রিমিনাল কোর্ট রোববার সংগঠনটির শীর্ষস্থানীয় নেতা আল-বেলতাগি ও ইসাম আল-ইরিয়ানকেও যাবৎজীবন কারাদণ্ড দিয়েছে। সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে সহিংসতা ছড়ানো ও উত্তেজনা সৃষ্টির জন্য ব্রাদারহুডের নেতাদের আটক করা হয়েছিল। সাবেক নির্বাচিত সরবরাহমন্ত্রী বাসেম ওউদুকেও ১৫বছরের সাজা দিয়েছে বলেও দাবি করেছে ‘টাইমস অব ইসরায়েল’।

উল্লেখ্য, মিশরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩সালে উৎখাতের পর ক্ষমতা দখল করে জেনারেল আবদেল ফাতাহ আল-সিসি। ক্ষমতা দখল করেই নির্বাচিত ও অত্যন্ত জনপ্রিয় সংগঠন ব্রাদারহুডের প্রথম সারির নেতাসহ কয়েক হাজার কর্মীকে আটক করে সামরিক এই প্রধান। আনাদোলু এজেন্সি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর