,

রাজধানীতে ৪ জেএমবি সদস্য গ্রেফতার

news-image

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) বিভাগের একটি দল। রোববার রাতে আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মহিবুল ইসলাম (২২), মোজাম্মেল হক ওরফে বিল্লাল (৩৪), শামীম আহাম্মদ (২৭) ও দেলোয়ার হোসেন (৩৭)।

ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি চাপাতি, ৯৬টি ডেটোনেটর, ১০টি ব্যাটারি ও বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাবাদের জানা যায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্যপদ গ্রহণ করে এর আদর্শ ও সত্ত¡াকে সমর্থন,  প্রচার ও নির্দেশনা প্রদান করত। এছাড়াও তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে জননিরাপত্তা বিঘœকরনসহ ধ্বংসাত্মক কর্যকলাপ করার উদ্দেশ্যে বোমা তৈরির সরঞ্জাম নিজের কাছে রাখত। ডিসি মাসুদুর রহমান আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। সোমবার সকালে তাদেরকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর