,

শহিদুল আলমের চিকিৎসার আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ

news-image

নিজস্ব প্রতিবেদক: দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ড. শহিদুল আলমকে হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (১৩ আগস্ট) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর শহিদুল আলমের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারাহ হোসেন।

এর আগে গত বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি শেষে ১৩ আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন আপিল বিভাগ। ওই দিন আদালত বিষয়টি শুনানি না করে মুলতবি (স্ট্যান্ডওভার) করেন।

শুনানিতে আজ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, হাইকোর্টের আদেশ ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। তাই আবেদনটি অকার্যকর হয়ে গেছে।

এ সময় রিটকারীর আইনজীবী সারা হোসেন বলেন, শহিদুল আলমকে নির্যাতনের বিষয়ে সংশ্লিষ্ট আদালতে (হাইকোর্ট) স্বাস্থ্য পরীক্ষার কথা বলা হয়েছে। এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সে আদেশ এখনও প্রতিপালন করা হয়নি। তখন প্রধান বিচারপতি বলেন, বিষয়টি হাইকোর্টের। জবাবে সারা হোসেন বলেন, ‘বিষয়টি আদালতের নজরে আনলাম।’

এ সময় আদালত বলেন, চাইলে বিষয়টি হাইকোর্টের নজরে আনতে পারেন। এর পর রাষ্ট্রপক্ষের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করার আদেশ দেন আদালত।

এর আগে গত ৭ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় রিমান্ডে থাকা দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার নির্দেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে শহিদুল আলমের শারীরিক অবস্থার প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন আদালত। আদেশ অনুযায়ী ইতিমধ্যেই চিকিৎসকদের প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। পরে সেই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর