,

জুটি বেঁধে জুভেন্টাসকে জেতালেন রোনালদো-দিবালা

news-image

স্পোর্টস ডেস্ক: জুভেন্টাসের জার্সিতে মাঠে নামলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর। আর সেটি দেখার জন্য অপেক্ষায় ছিল ফুটবলপ্রেমীরা। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার নতুন দলের হয়ে খেলতে নেমে হতাশ করেননি।
পাশাপাশি আর্জেন্টাইন তরুণ তুর্কি পাউলো দিবালার সঙ্গে রোনালদোর জুটি কতটা প্রভাব ফেলবে সেটিও বিশেষ আলোচনায় ছিল। দুই তারকার মধ্যে নীরব যুদ্ধটাও হবে এই মৌসুমে সেটিও জানা আছে সবরাই।
যদিও রোববারের ম্যাচটি ছিল প্রস্তুতিমূলক। প্রতিপক্ষ জুভেন্টাসের ‘বি’ টিম। জুভেন্টাস সিনিয়র দলটি ৫-০ গোলে।

মাঠে নেমেই আট মিনিটের মাথায় ফেডেরিকো বার্নাডেসচির লং পাস রিসিভ করে সোজা গোলবারে ঢুকিয়ে দেন রোনালদো।
এদিন দ্বিতীয় গোলটির মালিকও পর্তুগালের অধিনায়ক হতে পারতেন। ১৮ মিনিটের মাথায় জুভিদের বি টিমের গোলরক্ষক রিকার্ডো ক্যাপেলিনি নিজের ভুলে নিজেই জালে বল জড়িয়ে দেন।
দলের হয়ে তৃতীয় গোলটি করেন দিবালা করেন। ফেডেরিকোর পাসে ৩১তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড বল জালে জড়ান।

প্রথমার্ধ শেষ হবার ৫ মিনিট আগে স্কোর দাড়ায় ৪-০তে। এবার গোল করলেন ব্রাজিলিয়ান তারকা ডগলাস কস্তা।
এরপর দ্বিতীয়ার্ধের পরই আর মাঠে নামানো হয়নি সিআর সেভেনকে। সিরিআর চ্যাম্পিয়নদের হয়ে পঞ্চম গোলটি করেন ক্লদিও মারচিসি।
আগামী শনিবার চিয়িভোর বিপক্ষের ম্যাচ দিয়ে জুভেন্টাসের হয়ে অভিষেক করবেন রোনালদো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর