,

পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ: ডব্লিউটিও

news-image

নিউজ ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ২০১৭ সালে এ দেশ থেকে দুই হাজার ৯০০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে।
বিশ্ব বাণিজ্য সংস্থা- ডব্লিউটিও এর ট্রেড স্ট্যাটিসটিকস রিভিউ- ২০১৮ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদনের তথ্য মতে, গত বছর বিশ্বে মোট রপ্তানি করা পোশাকের ৬ দশমিক ৫ শতাংশ পণ্য ছিল বাংলাদেশের। আর চীনের ছিল ৩৪ দশমিক ৯ শতাংশ। সে হিসেবে পোশাক রপ্তানি তালিকার শীর্ষে রয়েছে চীন। আর এরপরেই আছে বাংলাদেশ।

প্রতিবেদন অনুযায়ী, চীন ২০১৭ সালে ১৫ হাজার ৮০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। তবে বাংলাদেশের জন্য শঙ্কার বিষয়- খুব শিগগির ভিয়েতনাম বাংলাদেশকে ধরে ফেলেছে। বিশ্বের পোশাক রপ্তানির বাজারে তারা তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটি গত বছর দুই হাজার ৭০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। যা বিশ্বে মোট রপ্তানিযোগ্য পোশাকের ৫ দশমিক ৯ শতাংশ।

এরপরেই আছে ভারত, তুরস্ক, হংকং, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও যুক্তরাষ্ট্র। ওই প্রতিবেদন মতে, ২০১৭ সালে পোশাক পণ্য আমদানির শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। তারা ওই বছরে ৮ হাজার ৮০০ কোটি ডলারের পোশাক আমদানি করেছে। এরপরেই আছে জাপান, হংকং, কানাডা, কোরিয়া, রাশিয়ান ফেডারেশন, চীন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া। সূত্র: আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর