,

মেয়ে সেজে ছেলে ঠকানো! অতঃপর ধরা…

news-image

অনলাইন ডেস্ক: কণ্ঠ বলতে গেলে মেয়েদের মতোই। শুনলে মনে হবে রিনরিনে কণ্ঠস্বরের এক কিশোরী কথা বলছে। তারই প্রেমে হাবুডুবু খেতে লাগল এলাকার তরুণরা। ইচ্ছামতো দামি মোবাইল, সোনার গয়না থেকে টাকাপয়সা- সবই সেই কিশোরীকে উপহার দিত তারা। ক্রমে সামনে এল আসল রহস্য। জানা গেল, ওই ‘কিশোরী’ আসলে কিশোর! ঘটনাটি ঘটেছে ওপার বাংলার পশ্চিম মেদিনীপুর ঘাটাল থানার অন্তর্গত সিংহডাঙা গ্রামে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওই কিশোর মেয়েলি গলায় ফোন করে একের পর এক ছেলেকে প্রতারণা করেছিল। সে কারও সঙ্গেই দেখা করত না। কেবল ফোনের প্রেমালাপেই ঘায়েল করত তাদের। ছবি দেখতে চাইলে ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে পাঠিয়ে দিত। ক্রমে প্রেম জমে গেলে তার কাছ থেকে চেয়ে নিত পছন্দমত উপহার। বেশ ভালোই চলছিল তার দিনকাল। কিন্তু শেষ পর্যন্ত ধরা তাকে পড়তেই হলো। কিন্তু কীভাবে ধরা খেল সে?

একই বন্ধু গ্রুপের বেশ কয়েকজনের সঙ্গে প্রেমের চেষ্টা করতে গিয়ে ফেঁসে যায় সেই কিশোর। তার কথিত ‘প্রেমিক’রা যে উপহার পাঠাত, তা নিতে আসত সেই কিশোরের ‘দাদা’। আসলে সেই কিশোরই ‘দাদা’ সেজে আসত উপহার নিতে। সর্বশেষ যাদের সঙ্গে সে প্রেম চালিয়ে যাচ্ছিল তারা ছিল একই বন্ধু গ্রুপের সদস্য। তারাই আসল ব্যাপারটা ধরে ফেলে।

তার পর কায়দা করে ফাঁদে ফেলে উপহার দেওয়ার নাম করে গত ১০ আগস্ট রাতে তাকে ডেকে পাঠায় তারা। ধরার পরে তাকে গণধোলাই দিয়েই ক্ষান্ত থাকেনি প্রেমিকের দল। একেবারে মাথা কামিয়ে, পোশাক খুলে গায়ে ওই কিশোরের গায়ে ঢেলে দেয় পোড়া মোবিল। ঘাটাল ক্ষীরপাই রাজ্য সড়কের বড়দা পাকাঘাট এলাকা থেকে বড়দাচৌকন পর্যন্ত হাঁটানো হয় তাকে। তবে অজানা কারণে পুলিশে দেওয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর